শেরপুর নিউজ ডেস্ক :
শাকিব খানের ছেলে বীরকে নিয়ে বুবলী এখন যুক্তরাষ্ট্রে আছেন। শাকিবও সেখানে। আগেই জানা গিয়েছিল, যুক্তরাষ্ট্রে ছেলের সাথে শাকিব সময় কাটাবেন। তারা সময়ও কাটাচ্ছেন। গত রবিবার সন্ধ্যা ছয়টার সময় বুবলি তার ভেরিফায়েড ফেসবুকে শাকিবের সাথে তাদের ঘুরাঘুরি ও সময় কাটানোর বেশ কিছু ছবি প্রকাশ করেন। এসব ছবিতে শাকিব ও বুবলিকে অন্তরঙ্গ সময় কাটাতে দেখা যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে বুবলী ও অপু বিশ্বাসের মধ্যে ভার্চুয়াল জগতে সবসময় যে পরস্পরবিরোধী মন্তব্য ও ঝগড়া লেগে থাকে, বুবলীর এসব ছবি পোস্ট করা আগুনে ঘি ঢেলে দেয়া বলে অনেকে মন্তব্য করেছেন। শাকিব-বুবলীর এসব অন্তরঙ্গ ছবি দেখে অপু বিশ্বাস এখন কী করবেন, কী প্রতিক্রিয়া ব্যক্ত করবেন, তা নিয়ে নেটিজেনরা রীতিমতো গবেষণা শুরু করেছেন। নিচে যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলি ও তাদের ছেলে বীরকে নিয়ে সময় কাটানোর কিছু মুহূর্তের ছবি দেয়া হলো।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 



















