০৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির মুকুটে নতুন পালক!

শেরপুর নিউজ ডেস্ক:
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে বিয়ে করে নিজেও ব্যবসায়ী হয়েছেন। এবার ব্যবসা খুললেন সমুদ্রতটে। অভিনেত্রী ব্যবসায়ী রঞ্জিত বিন্দ্রার সঙ্গে যৌথ মালিকানায় নতুন একটি ‘বিচ ক্লাব’ খুলেছেন। সেখানে রয়েছে খাওয়াদাওয়া থেকে শুরু করে সারা দিন ও রাতে সময় কাটানোর ব্যবস্থা। শিল্পা শেঠি এর আগেও রঞ্জিত বিন্দ্রার সঙ্গে একটি প্রতিষ্ঠান খুলেছেন ‘বাস্টিয়ান’।

মুম্বাই শহরের অন্যতম বিলাসবহুল রেস্তোরাঁ ‘বাস্টিয়ান’। শিল্পা শেঠির এ রেস্তোরাঁয় তারকাদের যাতায়াত লেগেই থাকে। এবার মুম্বাইয়ের সমুদ্রসৈকতে ‘বিচ ক্লাব’ খুলল ‘বাস্টিয়ান’। বিরাট জায়গাজুড়ে তৈরি হয়েছে এ ‘বিচ ক্লাব’। নতুন এই ‘বিচ ক্লাব’-এ খাওয়াদাওয়া থেকে শুরু করে সারা দিন ও রাতে সময় কাটানোর ব্যবস্থা। বালুকাবেলায় নানা রঙবেরঙের টেবিল-চেয়ার সাজানো হয়েছে। নারিকেলগাছের সারি দেওয়া এই ক্লাবে সুইমিংপুলও রয়েছে।

দিনে ও রাতে ভিন্ন আবহ পাওয়া যাবে এ ক্লাবে। দুপুরে সূর্যের আলোয় উপভোগ করা যাবে সমুদ্রতট। আর রাতে আলোয় সাজবে ক্লাবটি। খাবারেও রয়েছে বিশেষ চমক। এশিয়ান খাবার থেকে লাতিন খাবার — সব রকম পদই রয়েছে এই ‘বিচ ক্লাব’-এর মেন্যুতে।

‘ভেজ ড্রাই কর্ন উইথ গ্রিন অ্যাপল’ নামে একটি পদ নাকি এখানকার বিশেষ আকর্ষণ। ব্রকোলি, কারিপাতা ও লংকা দিয়েও তৈরি হবে একটি পদ। শিল্পার ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘সিফুড’প্রেমীদের জন্যও রয়েছে বিশেষ আকর্ষণ।

এশিয়ান খাবারের মধ্যে সুশি, বাও, ডাম্পলিং রয়েছে শিল্পার এই নতুন ‘বিচ ক্লাব’-এ। নারিকেলের দুধ দিয়ে তৈরি নানা রকমের খাবার রয়েছে মেন্যুতে। মাংসেও রসনা তৃপ্তি করতে পারবেন ভোজনপ্রেমীরা। জানা গেছে, সারা দিন এ ক্লাবে কাটাতে একজনের খরচ পড়বে ৫ হাজার টাকা।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির মুকুটে নতুন পালক!

Update Time : ০৯:০২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬