০২:০০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

শাজাহানপুরে শিয়ালের কামড়ে ১৫ জন আহত

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শাজাহানপুরে শিয়ালের কামড়ে বিভিন্ন বয়সের অন্তত ১৫ নারী-পুরুষ আহত হয়েছেন। এ সময় দুটি গরু ও একটি ছাগলকেও কামড় দিয়েছে শিয়াল। বিক্ষুব্ধ এলাকাবাসী একটি শিয়ালকে পিটিয়ে মেরে ফেলেছেন।

শনিবার সকাল থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার মাদলা ইউনিয়নের কাজীপাড়া ও বলদিপালান গ্রামে এ ঘটনা ঘটে।

শিয়ালের কামড়ের ভয়ে গ্রামবাসী লাঠি হাতে চলাফেরা করছেন। আহতরা প্রাথমিক চিকিৎসা নিলেও প্রতিষেধক (ভ্যাকসিন) নেননি।

মাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক জানান, আক্রান্তদের ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আহতদের মধ্যে কয়েকজন হলেন- বলদিপালান গ্রামের জাহাঙ্গীর হোসেন (৪০), তার ছেলে আতিকুর রহমান (১৮), একই গ্রামের নারগিস আক্তার (৩৭), মকবুল হোসেন (৬০), কাজীপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক (৬০)।

জাহাঙ্গীর হোসেন জানান, তিনি শনিবার বেলা ১১টার দিকে মুরগির খামারে কাজ করছিলেন। এ সময় হঠাৎ একটি ক্ষিপ্ত শিয়াল এসে পায়ে কামড় দিয়ে ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। এরপর শিয়ালটি পর্যায়ক্রমে বেশ কয়েকজনকে কামড় দিয়েছে।

আতিকুর রহমান নামে একজন জানান, শনিবার রাতে গ্রামের মসজিদে এশার নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে একটি শিয়াল তার পায়ে কামড় দেয়।

ভুক্তভোগী এক নারী জানান, বাড়ির পাশে দোকানের সামনে বসে থাকা অবস্থায় হঠাৎ শিয়ালের আক্রমণের শিকার হন। তার চিৎকারে গ্রামবাসী ছুটে এলে শিয়াল পালিয়ে যায়।

শারিক হোসেন নামে এক গ্রামবাসী জানান, শিয়ালটি শনিবার সকাল থেকে রাত ১০টা পর্যন্ত কয়েকজন মানুষ ও গবাদিপশুকে কামড় দেয়। এতে গ্রামের মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা লাঠি হাতে জঙ্গলে তল্লাশি করে ওই শিয়াল খুঁজে বের করেন। এরপর তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।

এদিকে শিয়াল কামড়ের ঘটনা প্রচার হলে গ্রামবাসীদের মাঝে আতঙ্ক দেখা দেয়। শনিবার রাত ১০টার দিকে স্থানীয় কাজীপাড়া গ্রামে কয়েকজন তরুণ-যুবককে লাঠি হাতে পাহারা দিতে দেখা গেছে। রাস্তার মোড়ে কয়েকজন নারী-পুরুষকে লাঠি হাতে সতর্ক অবস্থানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। শিয়ালের আক্রমণ থেকে বাঁচতে তাদের এ প্রস্তুতি। সবার চোখেমুখে আতঙ্কের ছাপ দেখা যায়।

তারা জানান, প্রয়োজনে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের মানুষ শিয়াল নিধনে বের হবেন।

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ভূগোল ও পরিবেশ বিষয়ের সহকারী অধ্যাপক আবু সাঈদ বলেন, মানুষ নিজেদের প্রয়োজনে বন্যপ্রাণীর আবাসস্থল ও খাদ্য কেড়ে নিচ্ছে। মূলত খাদ্য সংকটের কারণেই শিয়াল হিংস্র হয়ে লোকালয়ে এসে মানুষের ওপর আক্রমণ করে থাকে।

বগুড়ার সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জান্নাতুল মাওয়া বলেন, শিয়ালে কামড়ানো ব্যক্তি ও গবাদিপশুদের দ্রুত জলাতঙ্ক বা র‌্যাবিশ ভ্যাকসিন দেওয়া জরুরি। তাই আক্রান্তদের দ্রুত ভ্যাকসিন নিতে হবে।

বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক জানান, দুটি গ্রামের ৭-৮ শিয়ালের কামড়ে আহত হওয়ায় খবর পেয়েছেন। তিনি আক্রান্তদের সদর হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নিতে পরামর্শ দিয়েছেন। এছাড়া গ্রামবাসীর সমস্যা মোকাবেলায় প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শাজাহানপুরে শিয়ালের কামড়ে ১৫ জন আহত

Update Time : ০৯:০২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬