০২:০২ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

ঐতিহ্যের সঙ্গে লাবণ্যের ছোঁয়ায় জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি

শেরপুর নিউজ ডেস্ক:

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি অভিনীত ‘দম’ সিনেমার পোস্টার গতকাল রোববার (১ মার্চ) দুপুরে প্রকাশ করা হয়েছে । রেদওয়ান রনির এ সিনেমাটি আগামী ঈদে মুক্তির লক্ষ্যে গতকাল দুপুর ১টার দিকে সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে। দীর্ঘদিন পর পূজা চেরি নিজের অভিনয় দক্ষতা দিয়ে সিনেমাপ্রেমী দর্শকদের মাঝে আবারও নতুনরূপে ফিরছেন।

তবে অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব উপস্থিতি রয়েছে অভিনেত্রীর। এবার সামাজিক মাধ্যম ফেসবুকে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। সেখানে ক্যাপশনে পূজা লিখেছেন— ‘ঐতিহ্যের সাথে লাবণ্যের ছোঁয়া।’

সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিগুলোতে দেখা যাচ্ছে, গোলাপি রঙের শাড়িতে সেজেছেন পূজা চেরি। সোনালি নকশা করা শাড়ি আর পরিপাটি খোঁপায় বাঁধা চুল, গলায় মানানসই চোকার, কানে দুল ও হালকা মেকআপে পূজা চেরিকে দেখাচ্ছে আরও অনিন্দ্যসুন্দর। — সব মিলিয়ে তার সাজে ফুটে উঠেছে ঐতিহ্যবাহী আবহ।

এ ছাড়া আয়নার সামনে দাঁড়িয়ে মৃদু হাসিতে ধরা দিয়েছেন পূজা চেরি। আরেকটিতে স্নিগ্ধ ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। তার অভিব্যক্তি ও উপস্থিতি ছবিগুলোকে দিয়েছে আলাদা মাত্রা। এসব ছবি সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে দ্রুতই ভাইরাল হয়ে পড়ে। কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীদের প্রশংসার বন্যা বইতে শুরু করে। এক নেটিজেন লিখেছেন— খুব সুন্দর লাগছে। আরেক নেটিজেন লিখেছেন— লালপরী আপু।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ঐতিহ্যের সঙ্গে লাবণ্যের ছোঁয়ায় জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি

Update Time : ০৮:৫৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬