১১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

ফ্রান্স কি তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিল?

শেরপুর নিউজ ডেস্ক:

ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা করার পর নতুন করে সংঘাতে জড়ানোর ইঙ্গিত দিয়েছে ইউরোপের তিন দেশ। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য প্রতিরক্ষামূলক পদক্ষেপের অজুহাতে ইসলামি প্রজাতন্ত্রে আক্রমণ করতে প্রস্তুত বলেও সোমবার (২ মার্চ) যৌথ বিবৃতিতে জানিয়েছে।

রাষ্ট্র তিনটি এই ঘোষণা দেওয়ার পরই নতুন ইঙ্গিত এল প্যারিসের কাছ থেকে। পরমাণু বোমা বাড়ানোর প্রস্তুতির কথা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ।

আজ সোমবার (২ মার্চ) ম্যাক্রঁ বলেন, বৈশ্বিক অনিশ্চয়তার মাঝে পারমাণবিক ওয়ারহেড বাড়াবে তার দেশ। এছাড়া ‍দূরপাল্লার ক্ষেপণাস্ত্রও বাড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।

ফরাসি প্রেসিডেন্ট ঘোষণা করেন, তার দেশ কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা বাড়াবে।

উত্তর-পশ্চিম ফ্রান্সের ল’ইল লং সামরিক ঘাঁটিতে—যেখানে দেশটির ব্যালিস্টিক মিসাইল সাবমেরিনগুলো থাকে—বক্তব্য দেওয়ার সময় ম্যাক্রঁ বলেন, তিনি বর্তমানে ৩০০-এর কম থাকা ওয়ারহেডের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তবে ঠিক কতটি ওয়ারহেড যুক্ত করা হবে, সে বিষয়ে তিনি সুনির্দিষ্ট করে কিছু জানাননি। এটি ১৯৯২ সালের পর ফ্রান্সের পারমাণবিক মজুতের প্রথম বৃদ্ধি হতে যাচ্ছে।

ম্যাক্রঁ জানান, ক্রমবর্ধমান বৈশ্বিক হুমকি এবং ইউরোপীয় মিত্রদের প্রতি মার্কিন নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে অনিশ্চয়তার মুখে ইউরোপের নিরাপত্তা কাঠামোতে ফ্রান্সের পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থার ভূমিকা আরও স্পষ্ট করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ম্যাক্রঁ আরও বলেন, ফ্রান্স তাদের পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বিমানগুলো মিত্র দেশগুলোতে সাময়িকভাবে মোতায়েন করার অনুমতি দেবে। এছাড়া তিনি ঘোষণা করেন যে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা সক্ষমতায় গভীর সহযোগিতার অংশ হিসেবে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য যৌথভাবে ‘ভেরি লং-রেঞ্জ মিসাইল প্রজেক্ট’ বা অতি-দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রকল্পে কাজ করবে।

সূত্র: আলজাজিরা।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে পূর্ব শত্রুতার জেরে পাকা ধানে বিষ প্রয়োগ করে নষ্ট করার অভিযোগ

ফ্রান্স কি তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিল?

Update Time : ০৮:৩৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬