০৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

ইসরায়েলের হাইফায় সরাসরি আঘাত হানলো ক্ষেপণাস্ত্র

শেরপুর নিউজ ডেস্ক: নতুন করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। ইসরায়েলের তেল আবিব, হাইফা এবং অন্যান্য শহর লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

তবে দেশটির বন্দর শহর হাইফায় সরাসরি আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র। ধ্বংস হয়ে গেছে বাড়িঘর। নিহতের খবর পাওয়া না গেলেও আহত হয়েছেন বেশ কয়েকজন। সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রোববার রাতে নতুন করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফায় কমপক্ষে ৪ জন আহত হয়েছেন।

বিবিসির খবরে বলা হয়, হাইফায় ১০ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের বেনি জিওন, কারমেল এবং রামবামের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

রোববার (১৫ জুন) রাতে ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে তেল আবিব, হাইফা এবং অন্যান্য শহরে আক্রমণ করা হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়িয়ে গেছে।

হামলার সময় জেরুজালেম ও তেল আবিবে রাতের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরই মধ্যে জেরুজালেমে সাইরেন বাজানো হয়েছে এবং মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইরান নতুন করে হামলা শুরু করার সঙ্গে সঙ্গে ইসরায়েলের বেশ কয়েকটি অংশে ক্ষেপণাস্ত্র পড়েছে।

এরমধ্যে হাইফায় একটি ক্ষেপণাস্ত্র পড়েছে এবং তেল আবিবের পূর্ব অংশে একটি ভবনে আঘাত হেনেছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে ও ইরানের হামলা প্রতিহত করার চেষ্টা চলছে।

ইসরায়েলি পুলিশ বলছে, জরুরি পরিষেবাগুলো বন্দর শহর হাইফায় একটি বসতিতে হামলার খবর পেয়েছে। ভবনের ক্ষতি হয়েছে।

হাইফার ফুটেজ এবং ছবিতে দেখা গেছে, শহরের ওপরে রাতের আকাশে ঘন ধোঁয়া উঠছে। আগুনে পুড়ছে ভবন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসরায়েলের হাইফায় সরাসরি আঘাত হানলো ক্ষেপণাস্ত্র

Update Time : ০৬:০০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫