০২:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

নন্দীগ্রামে মিলন হত্যা মামলার পলাতক আসামি রাজ্জাক গ্রেফতার

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার নন্দীগ্রামে মিলন হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শহরের নিশিন্দারা উপশহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের বীরপলি গ্রামের দক্ষিণপাড়ার আমজাদ হোসেনের ছেলে। তিনি মিলন হত্যা মামলার ৭ নম্বর আসামি। এর আগে গত ১৯ ফেব্রুয়ারি রাতে পূর্বশত্রুতার জেরে উপজেলার বুড়ইল ইউনিয়নের বুড়ইল গ্রামে দিলবর হোসেনের ছেলে মিলন হোসেনকে (১৭) বাড়ির সামনে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

এ ঘটনায় ২০ ফেব্রুয়ারি রাতে নিহতের বাবা দিলবর হোসেন বাদি হয়ে নন্দীগ্রাম থানায় ১৩ জনের নাম উল্লেখ করে এবং ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা নন্দীগ্রাম থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন জানান, গতকাল শুক্রবার মধ্যরাতে বগুড়া শহরের নিশিন্দারা উপশহর এলাকায় অভিযান চালিয়ে মিলন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়েছে।

এরপর শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নন্দীগ্রাম থানা থেকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নন্দীগ্রামে মিলন হত্যা মামলার পলাতক আসামি রাজ্জাক গ্রেফতার

Update Time : ১২:০০:০৭ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬