Bogura Sherpur Online News Paper

বিদেশের খবর

সৌদিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ইরানের ড্রোন হামলা

 

শেরপুর নিউজ ডেস্ক:

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে ইরানের ড্রোন হামলা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে সেখানে দুটি ড্রোন আঘাত হানে। বিষয়টি নিশ্চিত করেছে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে তারা দাবি করেছে, হামলায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতি খুবই কম হয়েছে।

এরআগে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছিল, শক্তিশালী বিস্ফোরণের পর মার্কিন দূতাবাসে আগুন লেগেছে। বার্তাসংস্থা এএফপিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, তারা বিকট শব্দ শুনতে পেয়েছেন। এর কিছুক্ষণ পর হামলার বিষয়ে জানায় সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, “প্রাথমিক ধারণা অনুযায়ী, রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে দুইটা ড্রোন দিয়ে হামলা করা হয়েছে। এতে ছোটখাটো আগুন লেগেছিল আর ভবনের সামান্য কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।”

এদিকে বার্তাসংস্থা এএফপিকে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রিয়াদের কূটনৈতিক কোয়ার্টারে প্রচণ্ড জোরে বিস্ফোরণের পর ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা গেছে।

কূটনৈতিক কোয়ার্টার বা ডিপ্লোমেটিক কোয়ার্টার হিসেবে পরিচিত, সেখানে বিদেশি কূটনীতিকরা থাকেন।

নাম গোপন রাখার শর্তে এক বাসিন্দা বলেছেন, “আমি দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছি। এরপর ধোঁয়া বের হতে থাকে।”

সূত্র: আলজাজিরা

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us