০৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

গুয়াতেমালায় ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৫১ জনের

শেরপুর নিউজ ডেস্ক: গুয়াতেমালায় একটি যাত্রীবাহী বাস ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। এতে কমপক্ষে ৫১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই। মধ্য-আমেরিকার দেশটির একটি হাইওয়ে ব্রিজ থেকে বাসটি খাদে পড়ে যাওয়ার পর হতাহতের এই ঘটনা ঘটে।

মঙ্গলবার এক ভিডিও প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। নিহতদের মাঝে উদ্ধার করা হয়েছে ৩৬ জন পুরুষ ও ১৫ জন নারীর লাশ। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আল জাজিরা বলছে, গুয়াতেমালা সিটির বাইরে একটি দূষিত খাদে বাসটি ডুবে যায়। সেখানেই অন্তত ৫১ জন মারা গেছেন। অন্যরা আহত হয়েছেন বলে গুয়াতেমালার কর্মকর্তারা জানিয়েছেন।

শহরের ফায়ার সার্ভিসের মুখপাত্র মাইনর রুয়ানো বলেছেন, ধ্বংসাবশেষে আটকে পড়া অন্যান্য লোকদের বাঁচানোর চেষ্টা চলছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১৫ জন নারী এবং তাদের মরদেহ প্রাদেশিক একটি মর্গে পাঠানো হয়েছে।

বাসটি সোমবার গুয়াতেমালার রাজধানীতে আসার এবং বাইরে যাওয়ার একটি ব্যস্ত রুটে চলছিল। তবে এটি পুয়েন্তে বেলিস থেকে পড়ে যায়। ধারণা করা হচ্ছে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল।

গুয়াতেমালার প্রেসিডেন্ট বার্নার্দো আরেভালো তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন এবং উদ্ধার প্রচেষ্টায় সহায়তার জন্য সেনাবাহিনী ও দুর্যোগ মোকাবিলাকারী সংস্থা মোতায়েন করেছেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

গুয়াতেমালায় ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৫১ জনের

Update Time : ১০:১৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫