০৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা ‘খ’ শ্রেণিতে উন্নীত

বগুড়া সারিয়াকান্দি পৌরসভাকে গ শেণি থেকে খ শ্রেণিতে উন্নীত করা হয়েছে। এ খবরে পৌরসভার উন্নয়ন আরও বেগবান হবে বলে খুশি ও উচ্ছ্বসিত এলাকাবাসী। বগুড়া সারিয়াকান্দি পৌরসভাকে গ শেণি হতে খ শ্রেণিতে উন্নীত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী বিষয়টি জানা গেছে।

গত ১ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে উপ সচিব আশফিকুন নাহার স্বাক্ষরিত পত্রটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। পত্রে বলা হয়েছে, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন পৌরসভাসমূহের গঠন ও শ্রেণি উন্নীতকরণ সংক্রান্ত পৌর-২ শাখার জারিকৃত পরিপত্র মোতাবেক বগুড়া জেলার সারিয়াকান্দি পৌরসভাকে গ শ্রেণি থেকে খ শ্রেণি পৌরসভায় উন্নীত করা হলো।

এ খবরে গত রোববার থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে নানা ধরনের পোস্ট দিয়ে অভিনন্দন জানানো হয়েছে। সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন সনি বলেন, সারিয়াকান্দি পৌরসভা গ শেণি থেকে খ শ্রেণিতে উন্নীত হওয়ার খবরে আমরা খুবই খুশি এবং আনন্দিত হয়েছি।

এর মাধ্যমে আমাদের সারিয়াকান্দি পৌরবাসীর কয়েক যুগের আশা আকাক্সক্ষার প্রতিফলন হয়েছে। এর জন্য সংসদ সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলামকে আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। এর মাধ্যমে আমাদের পৌরসভা একটি উন্নত মডেল পৌরসভায় রুপান্তরিত হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা ‘খ’ শ্রেণিতে উন্নীত

Update Time : ০৫:০৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬