০৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ধুনটে স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেফতার

বগুড়ার ধুনটে আওয়ামী লীগের মশাল মিছিল থেকে জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলার ঘটনায় দায়ের করা মামলায় সজিব ইসলাম (২৬) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এরআগে রোববার সন্ধ্যায় ধুনট প্রেসক্লাব এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সজিব ইসলাম ধুনট পৌর শহরের সদরপাড়া এলাকার শাহ আলী ইসলামের ছেলে। সে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধুনটে স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেফতার

Update Time : ০৬:২৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬