০৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ধুনটে যমুনার বাঁধে আশ্রিতকে উচ্ছেদ চেষ্টার অভিযোগ

বগুড়ার ধুনট উপজেলার ভুতবাড়ি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর বসবাস করেন মোখলেছুর রহমান। নদীভাঙনে সর্বস্ব হারানোর পর এই বাঁধই হয়ে উঠেছিল তার পরিবারের বেঁচে থাকার শেষ ঠিকানা।

নিজের সামর্থ্য অনুযায়ী ছোট্ট একটি ঘর তুলে সেখানে স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করছেন তিনি। পাশাপাশি বাঁধের ওপর চা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু অভিযোগ উঠেছে, একই গ্রামের প্রভাবশালী ব্যক্তি তার সেই মাথা গোঁজার ঠাঁইটুকুও কেড়ে নিতে চাইছেন।

এ ঘটনায় মোখলেছুর রহমান গত রোববার দুপুরে জহুরুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে জহুরুল ইসলাম বলেন, মোখলেছুরের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা করা হয়নি। তার বাড়ির সামনে বাঁধের ওপর একটি দোকার ঘর তৈরী করার জন্য সামান্য জায়গা চেয়েছি। এ কারণে আমি ও আমার লোকজনের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য একজন পুলিশ কর্মকর্তাকে (এসআই) দায়িত্ব দেওয়া হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধুনটে যমুনার বাঁধে আশ্রিতকে উচ্ছেদ চেষ্টার অভিযোগ

Update Time : ০৬:০৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬