০৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

কাহালুতে কলেজ ছাত্রের আত্মহত্যা

বগুড়ার কাহালুতে পারিবারিক কলহের জেরে মায়ের উপর অভিমান করে ফাহিম (১৮)নামের এক কলেজছাত্র আত্মহত্যা করেছে। গত রোববার রাত ১০টার পর উপজেলার মুরইল ইউনিয়নের ধাওয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ফাহিম ওই গ্রামের জহুরুল ইসলামের ছেলে। সে কাহালু সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফাহিমের বাবা-মায়ের মধ্যে প্রায়ই পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ হতো। রোববার রাত ১০টার দিকে তাদের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়। এসময় ফাহিমের সঙ্গে তার মায়ের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মায়ের ওপর অভিমান করে সে নিজের শয়নকক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়।

পরদিন সোমবার সকালে দীর্ঘ সময় দরজা না খোলায় পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এসময় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ফাহিমের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। পরে থানায় সংবাদ দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় কাহালু থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

কাহালু থানার এসআই নুর ইসলাম জানান, সোমবার (২ নভেম্বর) সকালে ফাহিমের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাহালুতে কলেজ ছাত্রের আত্মহত্যা

Update Time : ০৬:২০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬