০৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

শাজাহানপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার,চোর চক্রের ১ জন গ্রেফতার

বগুড়ার শাজাহানপুরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারসহ নাজমুল শেখ (২৫) নামের আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত নাজমুল শেখ সিরাজগঞ্জ জেলার রানীগ্রাম হার্ড পয়েন্ট এলকার মৃত আলম শেখের ছেলে। তার বর্তমান ঠিকানা সিরাজগঞ্জ সদর উপজেলার গটিয়ার চর এলাকায়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর দুপুর সোয়া ৩টার দিকে শাজাহানপুর উপজেলাধীন লতিফপুর এলাকার বাসিন্দা বজলুর রশিদ (৫৬) তার ব্যবহৃত মোটরসাইকেলটি কিছু সময়ের জন্য বাসার পাশে রাখেন। সুযোগ বুঝে চোর চক্রের সদস্যরা মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। এঘটনায় বজলুর রশিদ সোমবার (২ নভেম্বর) শাজাহানপুর থানায় একটি চুরি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুজল চন্দ্র দেবনাথ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অল্প সময়ের মধ্যে চোরের অবস্থান শনাক্ত করেন এবং অভিযান চালিয়ে টাঙ্গাইল জেলার যমুনা সেতু পূর্ব থানার সামনে থেকে চোর নাজমুল শেখকে গ্রেফতার করেন এবং তার হেফাজত থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেন। শাজাহানপুর থানার ওসি মো. আশিক ইকবাল জানান, গ্রেফতারকৃত নাজমুল শেখকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

শাজাহানপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার,চোর চক্রের ১ জন গ্রেফতার

Update Time : ০৬:৩৬:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬