বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে।
রবিবার (১ নভেম্বর) বেলা ১০টার দিকে শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রহমাননগর এলাকার ঢাকাগামী মহাসড়কের সার্ভিস লেনের ওপর থেকে তাদের ৭০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বনমরিচা পিসি ভাটা এলাকার মৃত শাহজাহান আলী সোনার বাঘার ছেলে মো: সাইফুল ইসলাম সাগর (২৬) ও বনমরিচা মধ্যপাড়ার মো: আইয়ুব আলীর ছেলে রাজু আহমেদ (২১)।
শেরপুর থানার অফিসার ইনচার্জ মো: একরামুল হোসাইন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 



















