Bogura Sherpur Online News Paper

খেলাধুলা

২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল যে ২৮ দল

শেরপুর নিউজ ডেস্ক: শেষ হলো অক্টোবর মাসের বিশ্বকাপ বাছাইপর্বের রোমাঞ্চকর লড়াই। বাছাইয়ের শেষ দিনে ইউরোপ, আফ্রিকা এবং এশিয়া মিলিয়ে আরও ছয়টি দল ২০২৬ ফিফা বিশ্বকাপের মূল পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে বিশ্বকাপ নিশ্চিত করা এই ছয়টি দল হলো—দক্ষিণ আফ্রিকা, কাতার, ইংল্যান্ড, সৌদি আরব, আইভরি কোস্ট ও সেনেগাল।

আগামী বছর প্রথমবারের মতো ৪৮ দলের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। স্বাগতিক হওয়ার সুবাদে এই তিনটি দল আগেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করে রেখেছিল। অক্টোবর মাসের বাছাইপর্ব শেষে স্বাগতিক তিন দেশ সহ মোট ২৮ দল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।

বর্তমানে যে ২৮টি দল বিশ্বকাপ নিশ্চিত করেছে, তার মধ্যে স্বাগতিক দেশগুলো (যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা) ছাড়াও রয়েছে-
কনমেবল (দক্ষিণ আমেরিকা)- আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে।

এএফসি (এশিয়া)- জাপান, ইরান, উজবেকিস্তান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, কাতার, সৌদি আরব।
ওএফসি (ওশেনিয়া)- নিউজিল্যান্ড।

আফ্রিকা- মরক্কো, তিউনিসিয়া, মিসর, আলজেরিয়া, ঘানা, কেপ ভার্দে, দক্ষিণ আফ্রিকা, আইভরি কোস্ট এবং সেনেগাল।
উয়েফা (ইউরোপ)- ইংল্যান্ড।

উল্লেখ্য, উয়েফা (ইউরোপ) অঞ্চলের বাছাইপর্ব চলমান, সেখান থেকে সরাসরি উঠবে ১৬টি দল। আগামী ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের মূলপর্বের ড্র।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us