Bogura Sherpur Online News Paper

অপরাধ জগত

দিনদুপুরে ছুরি মেরে যুবককে হত্যা

 

শেরপুর নিউজ ডেস্ক:

রাজশাহীতে পূর্বশত্রুতার জের ধরে দিনদুপুরে বাড়ির সামনে গিয়ে ছুরি মেরে এক যুবককে হত্যা করা হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে তার বাড়ির সামনেই এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. সাব্বির (২১)। তিনি মহানগরীর শাহমখদুম থানার পবা রাইসমিলপাড়ায় মহল্লার শাহিন ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, একই মহল্লার আমিরুল ইসলামের ছেলে মো. জাসন (২৫) এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। জাসন মাদকাসক্ত। এক সপ্তাহ ধরে এলাকায় তার অত্যাচার বেড়ে গিয়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। খুনের ঘটনার পর জাসন পালিয়েছেন।

নিহত সাব্বির তার বাবার খাবারের হোটেলে কাজ করতেন। ছুরিকাঘাতের পর তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছিল।

হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, সাব্বিরের বুকে গভীর ক্ষত ছিল। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, জাসনের মা শিরিন বেগম তার আধকাঠা জমি নিহত সাব্বিরের বাবা শাহিনের কাছে বিক্রি করেছেন। এই জমি কেনার কারণেই শাহিন ও তার পরিবারের ওপর ক্ষুব্ধ ছিলেন মাদকাসক্ত জাসেন। মঙ্গলবার তিনি শাহিনকে মারধর করেন। বুধবার দুপুরে বাড়ির সামনে গিয়ে সাব্বিরকে পেয়ে বুকে ছুরি মেরেই পালিয়ে যান। এতে তার মৃত্যু হয়।

শাহমখদুম থানার ওসি ফারুক হোসেন বলেন, মরদেহ হাসপাতালে নেওয়ার পর আমরা খবর পাই। এর আগেই অভিযুক্ত জাসন পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ নিয়ে হত্যা মামলাও হবে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us