০৯:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

আকাশে শক্তি বাড়াচ্ছে বাংলাদেশ

শেরপুর নিউজ ডেস্ক: বাংলার আকাশ রাখিব মুক্ত—এই মূলমন্ত্রে প্রতিষ্ঠিত বাংলাদেশ বিমানবাহিনী। দেশের আকাশসীমাকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করাই এই বাহিনীর প্রধান কাজ। প্রচলিত যুদ্ধে সেনাবাহিনী ও নৌবাহিনীর সঙ্গে শত্রুকে ঘায়েল করে বিমানবাহিনী। উন্নত প্রশিক্ষণের কারণে এই বাহিনীর সদস্যরা বিমান উড্ডয়ন, পরিচালনা ও অপারেশনে বিশ্বের শীর্ষস্থানীয়।

তবে দীর্ঘ সময় ধরে বাহিনীটির পর্যাপ্ত আধুনিক যুদ্ধবিমান ও হেলিকপ্টারের অভাব রয়েছে। এ অবস্থায় দেশের আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে ও বিমানবাহিনীর আধুনিকায়নে বড় পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। ইতালির তৈরি ইউরোফাইটার টাইফুন, চীনের তৈরি জে-১০সি এবং পাকিস্তানের কাছ থেকে জেএফ-১৭ যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ। সেই সঙ্গে তুরস্কের তৈরি বিশ্বসেরা টি-১২৯ অ্যাটাক হেলিকপ্টারও ওড়ার অপেক্ষায় বাংলার আকাশে।
দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ২০২৭ সালের মধ্যে ইতালির কাছ থেকে ১০টি ৪.৫ প্রজন্মের মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট ইউরোফাইটার টাইফুন এবং তুরস্কের কাছ থেকে ছয়টি টি-১২৯ অ্যাটাক হেলিকপ্টার কিনতে চায় বাংলাদেশ। এ জন্য নীতিগত অনুমোদন এবং দুই দেশের সরকারের সমঝোতার মাধ্যমে চুক্তিপত্র চূড়ান্ত করতে বলা হয়েছে। ইতালি ও তুরস্কের প্রতিনিধি বা অনুমোদিত সংস্থার সঙ্গে সরাসরি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আকাশে শক্তি বাড়াচ্ছে বাংলাদেশ

Update Time : ০১:৪৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫