Bogura Sherpur Online News Paper

খেলাধুলা

২৬ সেপ্টেম্বর থেকে ফের শুরু এনসিএল টি-টোয়েন্টি, সব ম্যাচ সিলেটে

শেরপুর নিউজ ডেস্ক: প্রথম আসরে সাফল্যের পর এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর নিয়ে আগ্রহ বেড়েছিল। বিশেষ করে এবার রাজশাহী ও বগুড়ায় ম্যাচ রাখায় সেখানেও দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কিন্তু সব আনন্দে পানি ঢেলে দেয় বৃষ্টি। বৈরী আবহাওয়ার কারণে শেষ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায় এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর।

তবে নতুন করে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টির বাকি ম্যাচগুলো। যেখানে সব ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটের মাঠে।

এর আগে গেল ১৪ সেপ্টেম্বর এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসরের উদ্বোধন হয়েছিল। সেদিন রাজশাহীতে অনুষ্ঠিত ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার শঙ্কা দেখা দেয়। পরে ৫ ওভার করে ম্যাচ অনুষ্ঠিত হয়।

একই দিনে বৃষ্টির কারণে বগুড়ার ম্যাচটিও পরিত্যক্ত হয়। আবহাওয়া পূর্বাভাসে পরবর্তী দুই দিন বৃষ্টির শঙ্কা থাকায় বগুড়ার ম্যাচগুলো রাজশাহীতে স্থানান্তরিত করা হয়। তবে তাতেও লাভ হয়নি।

বৃষ্টিতে রাজশাহী স্টেডিয়ামে সরিয়ে নেওয়া ম্যাচগুলোও পরিত্যক্ত হতে থাকে। টানা ৩ দিন বৃষ্টির কারণে ছয় ম্যাচের মাত্র একটি মাঠে গড়ায়, বাকি পাঁচটি হয় পরিত্যক্ত।

আবহাওয়ার যে অবস্থা ছিল তাতে বৃষ্টি কবে পুরোপুরি ঠিক হবে তা নিয়ে তখন নিশ্চিন্ত হতে পারেননি টুর্নামেন্ট কমিটি। আর তাই শেষ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এনসিএল স্থগিত করা হয়েছিল।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us