1:09 am, Wednesday, 4 March 2026

অস্ত্রোপচারের পর নতুন রোগে আক্রান্ত দীপিকা!

  • Reporter Name
  • Update Time : 06:35:56 am, Tuesday, 15 July 2025
  • 0 Time View

শেরপুর নিউজ ডেস্ক:

চলতি বছরের মে মাসে ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্করের দ্বিতীয় ধাপের লিভার ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। দীপিকার স্বামী শোয়েব ইব্রাহিম সেই খবর শেয়ার করেছিলেন।

টানা ১১ দিন মুম্বাইয়ের এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দীপিকা। এই সময়ে পাশে ছিলেন স্বামী শোয়েব। এরপর অভিনেত্রীর জটিল অস্ত্রোপচার হয়। ১৪ ঘণ্টার অস্ত্রোপচার শেষে বাড়ি ফিরে যান দীপিকা।

সম্প্রতি শোয়েব জানান, দীপিকার টার্গেটেড থেরাপি শুরু হয়েছে। এখন সে একটু সুস্থ রয়েছে। সারাদিন রুহানের সঙ্গে বাইরে কাটিয়েছে তাই একটু ক্লান্ত রয়েছে আজ।

তারপরের দিন আরও এক ভিডিও পোস্ট করে শোয়েব বলেন, আজ দীপিকার টার্গেটেড থেরাপির দ্বিতীয় দিন। দীপিকার মুখে একটা ক্ষত দেখা দিয়েছে হঠাৎই। যদিও চিকিৎসক আমাদের এই বিষয়ে সতর্ক করেছিলেন। এই সমস্যা থেকে দূরে থাকতে প্রচুর পরিমাণে পানি পান করার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। আমরা তা যথাসম্ভব মেনে চলার চেষ্টা করব।

হাসপাতাল থেকে ফেরার পর দীপিকার জীবনের চেনা ছন্দে ফেরার চেষ্টার কথা জানিয়েছেন দীপিকার স্বামী। দীপিকা শারীরিক অবস্থা নিয়ে শোয়েব বলেন, দীপিকার শরীরে ওই টিউমারটির অবস্থান খুব আশঙ্কাজনক ছিল। বায়োপসি রিপোর্টেও সঙ্কটজনক শারীরিক পরিস্থিতির আশঙ্কা করা হয়েছিল। এই ধরনের টিউমার শরীরে বারবার ফিরে আসার আশঙ্কা থাকে। তবে অস্ত্রোপচারের পর এই মুহুর্তে দীপিকার শরীরে কোনও ক্যানসারের কোষ নেই। তবে দীপিকার দীর্ঘ চিকিৎসা চলবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

অস্ত্রোপচারের পর নতুন রোগে আক্রান্ত দীপিকা!

Update Time : 06:35:56 am, Tuesday, 15 July 2025