০৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

রাজধানীতে এলোপাতাড়ি গুলিতে বিএনপি নেতা নিহত

শেরপুর নিউজ ডেস্ক: রাজধানীর মধ্য বাড্ডার গুদারাঘাট এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধন নিহত হয়েছেন। রবিবার (২৫ মে) দিবাগত রাত ১২টার পর এই ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা যায়, রবিবার (২৫ মে) রাত সোয়া ১২টার দিকে গুদারাঘাটের ৪ নম্বর রোডে সাবেক কমিশনার কাইয়ুমের কার্যালয়ের বিপরীত পাশে একটি চায়ের দোকানে বসে ছিলেন বিএনপি নেতা কামরুল আহসান সাধন। এসময় হঠাৎ মুখে মাস্ক পরা দুজন দুর্বৃত্ত সেখানে এসে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিতে কামরুল আহসান ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। এরপর দুর্বৃত্তরা ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যায়।

পরে সাধনকে গুরুতর আহত অবস্থায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বুক, পিঠ ও ঘাড়ে গুলির আঘাত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘রাতে গুদারাঘাট এলাকায় এলোপাতাড়ি গুলিতে কামরুল আহসান সাধন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক এবং পেশায় ডিশ ব্যবসায়ী ছিলেন।’

খবর পেয়ে গুলশান ও বাড্ডা থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। তবে এ হত্যাকাণ্ডের মোটিভ জানাতে পারেনি পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে কাজ চলছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীতে এলোপাতাড়ি গুলিতে বিএনপি নেতা নিহত

Update Time : ০৬:২৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫