০১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

মে মাসে বাংলাদেশে তিনটি ক্রিকেট সিরিজ

শেরপুর নিউজ ডেস্ক:

বিসিবি হাইপারফরম্যান্স দলের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। তিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচের সিরিজ অনুষ্ঠিত হবে মে মাসে। ৭ মে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের ঢাকায় পৌঁছানোর কথা। সূচি অনুযায়ী ১২, ১৪ ও ১৬ মে রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো।

২০ থেকে ২৩ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে প্রথম চার দিনের ম্যাচটি। দ্বিতীয় চার দিনের ম্যাচ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২৭ থেকে ৩০ মে।

একই মাসে বাংলাদেশ ‘এ’ দলের হোম সিরিজ অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ড ‘এ’ দলের সঙ্গে। তিনটি করে ওয়ানডে, টি২০ এবং চার দিনের ম্যাচের সিরিজ খেলবে উভয় দল। গত বছর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সিরিজটি। রাজনৈতিক অস্থিরতার কারণে সিরিজটি স্থগিত করা হয়েছিল।

এদিকে ছেলেদের পাশাপাশি মেয়েদের ক্রিকেট সিরিজও চলবে দেশে। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল খেলবে বিসিবি ইমার্জিং নারী দলের সঙ্গে। মেয়েদের ক্রিকেট হবে তিনটি করে ওয়ানডে ও টি২০ সিরিজ।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

মে মাসে বাংলাদেশে তিনটি ক্রিকেট সিরিজ

Update Time : ০৮:৪৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫