১০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সাকিবকে দলে ফেরাতে বিসিবির নতুন পদক্ষেপ

শেরপুর নিউজ ডেস্ক:

বাংলাদেশ জাতীয় দলের পোস্টারবয় সাকিব আল হাসানকে দলে ফেরানোর পথে আরও এক ধাপ এগিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক অধিনায়কের নামে থাকা আইনি মামলার সংশ্লিষ্ট কাগজপত্র সরকারকে জমা দেওয়া হয়েছে, যা সাকিবের দেশে ফিরে আসা এবং জাতীয় দলে যুক্ত হওয়ার পথ সহজ করবে বলে জানিয়েছে ক্রিকেট বিশেষজ্ঞরা।

দীর্ঘ সময়ের বিরতির পর দেশসেরা অলরাউন্ডারকে আবারও বাংলাদেশের জার্সিতে খেলতে দেখা যেতে পারে এমন আশা এখন জোরদার। সরকার, বোর্ড এবং সাকিব নিজেই প্রস্তুত রয়েছেন। আলোচনার মূল বিষয় ছিল ২০২৪ সালের ৫ আগস্টের পর সাকিবের নামে দায়ের করা মামলাগুলোর ফলাফল। সরকারের পক্ষ থেকে ইতোমধ্যেই সবুজ সংকেত দেওয়া হয়েছে।

নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নির্বাচনের আগে থেকেই জানিয়ে আসছিলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কোনো ক্রীড়াবিদ যেন ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে তিনি সক্রিয় থাকবেন। প্রতিমন্ত্রী হওয়ার পরও তিনি বলেছেন, সাকিব আল হাসান বা মাশরাফি বিন মুর্তজা জাতীয় দলের জন্য দেশে ফিরলে সরকার সর্বোচ্চ সহায়তা দেবে।

বিসিবি এই পদক্ষেপকে ইতিবাচক নজরে দেখছে। বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানিয়েছেন, সাকিবের নামে থাকা মামলার নিষ্পত্তি দেখভালের দায়িত্ব সরকারের। পাশাপাশি তার নিরাপত্তা নিশ্চিত করা হবে। জাতীয় দলের প্রয়োজন অনুযায়ী সাকিবকে ফেরানোর জন্য সরকারকে আনুষ্ঠানিকভাবে চাহিদা জানানো হয়েছে। এর ধারাবাহিকতায় এবার মামলার নথি জমা দেওয়া হয়েছে।

আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজ অনুষ্ঠিত হবে। এই সিরিজের মাধ্যমে দীর্ঘ বিরতির পর মাঠে ফিরতে পারেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান, এমনটাই প্রত্যাশা সাকিব ভক্তদের।

সূত্র: ক্রিকবাজ

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাকিবকে দলে ফেরাতে বিসিবির নতুন পদক্ষেপ

Update Time : ০৮:২২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬