১২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

শাজাহানপুরে খালুর বিরুদ্ধে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শাজাহানপুরে খালুর বিরুদ্ধে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের চাঙ্গুইর গ্রামে।

অভিযুক্তের নাম মো: হাসান আলী(৩৫)। তিনি বগুড়া সদর উপজেলার ফাঁপোড় ইউনিয়নের পূর্ব পাটিতাপাড়া এলাকার হাকিমুদ্দিনের ছেলে। এছাড়াও তিনি ধর্ষণের শিকার ওই নারীর খালু। এ ঘটনায় মামলা দায়েরের পর থেকেই তিনি পলাতক রয়েছেন।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ আলম জানান, ওই প্রতিবন্ধী নারী তার খালা-খালুর সাথে একই ঘরে পৃথক বিছানায় থাকতেন। গত মঙ্গল বার (১১ মার্চ) রাতে ঘুমন্ত প্রতিবন্ধী নারীর বিছানায় গিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় খালু হাসান । এ সময় চিৎকার করলে তার মুখ চেপে ধরে এবং চাকু ধরে মেরে ফেলার হুমকি দিয়ে ধর্ষণ করেন। পরদিন বুধবার সকালে বিষয়টি পরিবারের সদস্যদের জানায় ওই প্রতিবন্ধী নারী। পরে বৃহস্পতিবার সকালে ওই প্রতিবন্ধী নারীর পরিবার থানা পুলিশে সংবাদ দিলে পুলিশ ডাক্তারী পরীক্ষার জন্য ওই নারীকে হাসপাতালে ভর্তি করে।

তিনি আরও জানান, এ ঘটনায় শাজাহানপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। আসামি পলাতক থাকলেও তাকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শাজাহানপুরে খালুর বিরুদ্ধে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

Update Time : ০৭:২৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫