০৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

নন্দীগ্রামে উপজেলা ও পৌর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার বিকেলে এ কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানার নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ গেটে এলাকায় গিয়ে শেষ হয়।

পরে উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেকের সঞ্চালনায় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূরনবী, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন শেহজাদ প্রমুখ। এসময় উপজেলা ও পৌর ছাত্রদলসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

নন্দীগ্রামে উপজেলা ও পৌর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Update Time : ০৭:০২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬