০৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

শহীদ ও মুক্তিযোদ্ধাদের ‘সঠিক তালিকা’ তৈরির সুপারিশ সংসদীয় কমিটির

মুক্তিযুদ্ধে শহীদ এবং মুক্তিযোদ্ধাদের একটি ‘সঠিক ও প্রকৃত তালিকা’ তৈরি করে প্রতিবেদন দেওয়ার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে সুপারিশ করেছে এ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি।

একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার বিষয়টিতে বিশেষ গুরুত্ব দিয়ে তাদের পর্যায়ক্রমে বিদেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মনিরুল হক চৌধুরী।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে গত ছয় মাসে মন্ত্রণালয়ের গৃহীত বিভিন্ন কার্যক্রম ও সেগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে কমিটি মুক্তিযুদ্ধে শহীদদের সঠিক তালিকা ও মুক্তিযোদ্ধাদের একটি প্রকৃত তালিকা প্রণয়ন করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার সুপারিশ করে।

এর আগে গত ২৯ এপ্রিল জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান জানিয়েছিলেন, সরকার শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে। সংসদীয় কমিটি এখন সেই প্রক্রিয়াটি দ্রুত সম্পাদন করার তাগিদ দিল।

বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসাকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। কমিটি বলেছে, আহত জুলাইযোদ্ধাদের শারীরিক অবস্থার গুরুত্ব বিবেচনা করে তাদের তালিকা তৈরি করতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, বর্তমানে মন্ত্রণালয়ের অধীনে নবগঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’ আহত ও শহীদ পরিবারের কল্যাণ এবং পুনর্বাসনে কাজ করছে।

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কার্যক্রম নিয়েও বৈঠকে আলোচনা হয়। প্রকৃত মুক্তিযোদ্ধারা যাতে অগ্রাধিকার ভিত্তিতে সব ধরনের সুযোগ-সুবিধা পান, তা নিশ্চিত করতে মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছে কমিটি।

পাশাপাশি মুক্তিযোদ্ধা সংসদকে সচল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সংসদ সচিবালয় জানিয়েছে, মুক্তিযোদ্ধা সংসদ যাতে জাতীয় রাজনীতিতে সক্রিয় ও ইতিবাচক ভূমিকা পালন করতে পারে, সে জন্য সংগঠনটিকে কার্যকর করা প্রয়োজন।

এছাড়া মুক্তিযুদ্ধের ‘সঠিক ইতিহাস’ ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে মন্ত্রণালয়কে আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানানো হয়। মুক্তিযোদ্ধা এবং জুলাইযোদ্ধারা যাতে রাষ্ট্রে যথাযথ সম্মান পান, সে বিষয়ে গুরুত্বারোপ করেছে কমিটি।

বৈঠকে কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সংসদ সদস্য আব্দুল হান্নান এবং রোকেয়া বেগম অংশ নেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

শহীদ ও মুক্তিযোদ্ধাদের ‘সঠিক তালিকা’ তৈরির সুপারিশ সংসদীয় কমিটির

Update Time : ০৭:৪৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬