০৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, মাদক নিয়ন্ত্রণে আরও কঠোর আইন প্রণয়ন করা হচ্ছে। শুধু মাদক বহনকারীদের ধরলেই হবে না, এর পাচারের পথ বন্ধ করতে হবে। সীমান্তের চেকপোস্টগুলোতে নজরদারি বাড়াতে হবে। সোমবার কিশোরগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা উন্নয়ন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, মাদক মামলায় গ্রেফতার হওয়া আসামিরা সহজেই আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ে। তারা যাতে সহজে জামিন পেতে না পারে, সেজন্য আইন সংশোধন করা হবে।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মোল্লা প্রমুখ।

তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ১৭ বছরে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা বেহাল অবস্থায় রেখে গেছে। তাই সরকারের পক্ষে মাত্র ৬ মাসে এ সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। তবে দ্রুত এ সংকট থেকে বের হওয়ার জন্য কাজ করছে সরকার।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

ধুনটে ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণার ফাঁদ!

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী

Update Time : ০৮:০৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬