০৩:১২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

শাজাহানপুরে অবৈধ পশু খাদ্য উৎপাদনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

বগুড়ার শাজাহানপুরে লাইসেন্স ছাড়া অবৈধভাবে পশু খাদ্য উৎপাদনের দায়ে কামরুজ্জামান খান (৪৫) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডিত ব্যক্তি ‘নিউ সান ফার্মা’ নামের একটি প্রতিষ্ঠানের ব্যানারে পশু খাদ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিলেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গন্ডগ্রাম এলাকায় অনুমোদনহীন ভাবে গড়ে ওঠা ‘নিউ সান ফার্মা’ নামের প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন কর্মকর্তার দায়িত্ব পালন করেন শাজাহানপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফিরোজ আহমেদ খান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই পশু খাদ্য উৎপাদন ও বাজারজাত করছিলেন কামরুজ্জামান খান। এ ঘটনায় মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন লঙ্ঘনের দায়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের কাছে অপরাধ স্বীকার করে ভবিষ্যতে এমন কাজ করবেন না মর্মে মুচলেকা দিয়ে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন দন্ডিত কামরুজ্জামান খান। অভিযান কালে অবৈধভাবে উৎপাদিত পশু খাদ্য ও উপকরণাদি জব্দ পূর্বক উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের জিম্মায় সেগুলো ধ্বংস করা হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

শহীদ সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

শাজাহানপুরে অবৈধ পশু খাদ্য উৎপাদনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

Update Time : ০৭:৩৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬