শেরপুরের বিশালপুরে মোবাইল ফোন চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার বিশালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম আরজিনা খাতুন (২০)। তিনি বিশালপুর গ্রামের আবদুর রাজ্জাকের মেয়ে এবং শেরপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আরজিনা খাতুন সকালে ১০ টায় নিজ ঘরে নিজের ব্যবহৃত মোবাইল ফোনটি চার্জে দিতে যান।
এ সময় অসাবধানতাবশত চার্জারের ত্রুটিপূর্ণ বা সংযোগ বিদ্যুত লাইনের সংস্পর্শে এলে তিনি তীব্রভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করেন, তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশালপুর ইউনিয়নের ইউপি সদস্য মোজাম্মেল হক জানান, অসাবধানতাবশত ঘটে যাওয়া এ ঘটনায় পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























