০৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় ফেন্সিডিল কারবারির পাঁচ বছরের সশ্রম কারাদন্ড

বিশেষ ক্ষমতা আইনের মামলার রায়ে বগুড়ায় অভিযুক্ত দুপচাঁচিয়ার ফেন্সিডিলকারবারি পলাশ মন্ডলকে (৫১) পাঁচ বছর সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাস কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত ওই আসামি দুপচাঁচিয়ার সুকানগাড়ীর আশরাফ আলী মন্ডলের ছেলে। সে জামিনে গিয়ে পলাতক রয়েছে এবং গ্রেফতারের পর থেকে তার সাজা কর্যকর হবে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত নং-৪ এর বিচারক মো. আফাজ উদ্দিন এই মামলার রায় দেন।

উল্লেখ্য, র‌্যাব-১২ বগুড়ার ডিএডি (শহর ও যান) পরিদর্শক মোকারম হোসেন সঙ্গীয় র‌্যাব সদস্যদের নিয়ে ডিউটি করাকালে গোপন সূত্রে সংবাদ পেয়ে বিগত ২০১৭ সালের ১৬ এপ্রিল বেলা সোয়া ২টার দিকে মহানগরীর নিশিন্দারা শৈলালপাড়ার জাফরুল মেটালের সামনে রাস্তা থেকে পলাশ মন্ডলকে আটক করে।

এসময় তার কাছে বিশেষ কায়দায় রাখা ৮৫ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধারসহ তালিকামূলে জব্দ করা হয়। পরে জব্দকৃত ফেন্সিডিলসহ বগুড়া সদর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়। মামলাটি পরিচালনা করেন, বাদি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এড. টিএম তারিকুল ইসলাম সাচ্চু।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় ফেন্সিডিল কারবারির পাঁচ বছরের সশ্রম কারাদন্ড

Update Time : ০৭:০৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬