শেরপুর নিউজ ডেস্ক: সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিগত বছর প্রসঙ্গে নানান কথা বলেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন। এছাড়াও, নতুন বছরের প্রত্যাশা ও কর্মপরিকল্পনাও তুলে ধরেন।
বাঁধন বলেন, ‘গত বছরটা ছিল একেবারেই আলাদা; দেশের মানুষের জন্য ঐতিহাসিক একটা বছর। ২০২৪ সালে গণ-অভ্যুত্থানে শহীদরা তাদের জীবনের বিনিময়ের আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের যে সুযোগ তৈরি করে দিয়েছেন, সেটা সঠিক পথেই এগিয়ে যাক। নতুন এক বাংলাদেশ হোক।’
গেল বছর বেশ ব্যস্ত ছিলেন জানিয়ে বাঁধন বলেন, ‘গত বছর আমি ক্যারিয়ার নিয়েও অনেক ব্যস্ত ছিলাম। রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘মাস্টার’ এবং সানী সানোয়ারের পরিচালনায় ‘এশা মার্ডার’ সিনেমা দুটির কাজ শেষ হয়েছি। আশা করি নতুন বছরে সিনেমা দুটি মুক্তি পাবে। এ ছাড়া আরও দুটি নতুন সিনেমার কথা হয়েছে।’
এই মুহূর্তে একজন সিংগেল মাদার হিসেবে দায়িত্ব পালন করছেন বাঁধন, তা কারোই অজানা নয়। একমাত্র মেয়ে মিশেল আমানি সায়রাকে নিয়েই কাটছে তার জীবন। অভিনেত্রীর শূন্যতাটা কোথায় তা অন্তত বুঝতে বাকি থাকার কথা না। এছাড়াও তার মেয়েও চান, তার মায়ের জন্য একজন উপযুক্ত জীবনসঙ্গী আসুক।
চাইলেই হুট করেই কাউকে নিজের জীবনে জায়গা দেবেন না বাঁধন। তাই সময় নিচ্ছেন তিনি।নতুন বছরেও জীবনসঙ্গী খোঁজার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
বাঁধন বলেন ‘ব্যক্তিগত জীবন নিয়ে যদি বলি তাহলে বলব পরিবার থেকে পাত্র খোঁজা হচ্ছে; মনের মতো পাত্র পেলে বিয়ে করব। আমার ভক্ত-অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা। দোয়া করি নতুন বছরটা সবার ভালো কাটুক।’
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর বসছে নতুন বছরের শুরুতেই। আগামী ১১ জানুয়ারি থেকে ৯ দিনব্যাপী এই উৎসবে প্রদর্শিত হবে ৭৫ দেশের প্রায় ২৫০টি সিনেমা। সেই উৎসবের জুরিবোর্ডের দায়িত্ব পেয়েছেন চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও আজমেরী হক বাঁধন।
জানা গেছে, এবারের আসরে এশিয়ান ফিল্ম কমপিটিশন বিভাগে বিচারকের দায়িত্ব পালন করবেন ইলিয়াস কাঞ্চন। এ বিষয়ে গণমাধ্যমে তিনি বলেন, ‘এর আগেও একবার এই উৎসবে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছি। এরপর তারা অনুরোধ জানালেও আমি সময় করতে পারিনি। এ বছর আবারও দায়িত্ব নিয়েছি। চেষ্টা করব, আমার ওপর অর্পিত দায়িত্বটুকু সঠিকভাবে পালন করার।’
এছাড়াও এই বিভাগে জুরি হিসেবে দায়িত্ব পালনের জন্য আছেন- নরওয়ের চলচ্চিত্র পরিবেশক এজ হোফার্ট, চীনের চিত্রনাট্যকার ও পরিচালক ঝ্যাং ইউডি, মঙ্গোলিয়ার অভিনেত্রী মুনগুনজুল আমগালানবাতার এবং ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক ড্রাগন মিলিনকোভিচ।
এদিকে ওমেন ফিল্মমেকার বিভাগে দায়িত্ব পালন করবেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এ বিষয়ে বাঁধন বলেন, ‘অনেক বছর ধরে ঢাকা চলচ্চিত্র উৎসব আয়োজন করা হচ্ছে। এ উৎসবে জুরি হিসেবে অংশ নেওয়া আমার জন্য সম্মানের, অনেক আনন্দের।’


Users Today : 109
Users Yesterday : 160
Users Last 7 days : 1519
Users Last 30 days : 7312
Users This Month : 3069
Users This Year : 11943
Total Users : 533263
Views Today : 172
Views Yesterday : 247
Views Last 7 days : 2224
Views Last 30 days : 11709
Views This Month : 4580
Views This Year : 19428
Total views : 809543
Who's Online : 3