শেরপুর নিউজ ডেস্ক:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দুর্বৃত্তের হামলায় ইলিয়াস মিয়া (৪১) নামে একজন বিএনপি নেতা নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র গ্রামে তার ওপর হামলা হয়।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থান শনিবার বিকেলে মারা যান ইলিয়াস। তিনি সর্বানন্দ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ছিলেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাকিম আজাদ বলেন, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে বিএনপি নেতা ইলিয়াস মিয়া স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। তিনি বাড়ির কাছাকাছি পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন ইলিয়াস মিয়াকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে তিনি মারা যান।
শনিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করেননি বলে জানিয়েছেন ওসি। তিনি বলেছেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।


Users Today : 51
Users Yesterday : 133
Users Last 7 days : 873
Users Last 30 days : 4926
Users This Month : 313
Users This Year : 13800
Total Users : 535120
Views Today : 96
Views Yesterday : 191
Views Last 7 days : 1403
Views Last 30 days : 7522
Views This Month : 487
Views This Year : 22370
Total views : 812485
Who's Online : 8