১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

শেরপুরে সুদের টাকা না পেয়ে অঞ্জলীর গাভী নিয়ে গেল ওরা

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুরে সুদের টাকার জন্য গাভী নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একই এলাকার ছিরেন বর্মন,চঞ্চল, অশোক ও গৌতম নামে কয়েকজন সুদ কারবারির বিরুদ্ধে। ৫০ হাজার টাকা নিয়ে সুদসহ ৭০ হাজার টাকা পরিশোধ করার পরে আরও ৫০ হাজার টাকার দাবিতে গাভী টি নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী অঞ্জলী রানী (৪৫)।
এলাকাবাসী ও শেরপুর থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বিশালপুর ইউনিয়নের নয়লাপাড়া গ্রামের অঞ্জলী রানী একই গ্রামের ভিম বর্মনের ছেলে ছিরেন বর্মন, ছফেন বর্মনের ছেলে চঞ্চল, কালু বর্মনের ছেলে গৌতম বর্মন, প্রভাত বর্মনের ছেলে অশোক বর্মনের কাছ থেকে দুই বছর আগে ৫০ হাজার টাকা ঋণ নেন। অঞ্জলী তাদের ৭০ হাজার টাকা পরিশোধ করলেও বেশকিছু দিন হলো তারা আরও ৫০ হাজার টাকার দাবিতে নানা রকম হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার দিনের বেলায় মাঠের মধ্য থেকে অঞ্জলীর সাত মাসের গর্ভবতী একটি গাভী জোর করে নিয়ে যায়। পরে অঞ্জলী জানতে পেরে গাভী টি আনতে গেলে তারা ৫০ হাজার টাকা ছাড়া গাভী দেবে না বলে জানায়। এলাকাবাসী জানান, তারা সমিতির নাম করে এলাকায় দীর্ঘদিন ধরে চড়া সুদে মানুষকে টাকা দেয় এবং জোর করে ভয় দেখিয়ে টাকা আদায় করে। বিশালপুর ইউনিয়ন পরিষদের ওই ওয়ার্ডের ইউপি সদস্য পবন বলেন, ছিরেন, চঞ্চল, গৌতম ও অশোককে ডেকে এনে সুরাহার চেষ্টা করেছিলাম, তারা ৫০ টাকা ছাড়া গাভী দেবে না বলে জানিয়ে দেয়। তবে আগামী রোববার শালিসের মাধ্যমে বিষয়টি সুরাহা করা হবে বলে জানান। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দিন বলেন, অভিযোগ পেয়ে পুলিশ পাঠিয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শেরপুর নিউজ ডেস্ক:

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শাজাহানপুরে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করলেন মোরশেদ মিলটন এমপি

শেরপুরে সুদের টাকা না পেয়ে অঞ্জলীর গাভী নিয়ে গেল ওরা

Update Time : ১০:৫০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫