শেরপুর নিউজ ডেস্ক:
শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে ‘অ্যাপোনিয়ার ফ্যাশন’-এর নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম মামলাটি দায়ের করেন।
আদালত মামলাটি আমলে নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন মঞ্জুর করেছেন।
বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার গণমাধ্যমকে জানান, আদালত অভিযোগটি আমলে নিয়ে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছেন।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, তানজিন তিশা বাংলাদেশের পরিচিত মডেল, অভিনেত্রী ও টিভি উপস্থাপিকা। তিনি অনলাইন ফ্যাশন ব্র্যান্ড ‘অ্যাপোনিয়া’র পেজ থেকে ২৮ হাজার ৮০০ টাকার একটি শাড়ি বেছে নেন এবং তা বাসায় পৌঁছে দেওয়া হয়। এরপর তিনি ভয়েস ও টেক্সট মেসেজের মাধ্যমে আশ্বস্ত করেন যে, শাড়িটি পরে ব্র্যান্ডটির প্রমোশন করবেন।
তবে অভিযোগ অনুযায়ী, গত ১৮ জানুয়ারি শাড়িটি গ্রহণের পর দীর্ঘ ১০ মাস পার হলেও তানজিন তিশা তা পরিধান করে কোনো প্রমোশন করেননি। বরং গত ছয় মাস ধরে তিনি ‘অ্যাপোনিয়া’র কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগও বন্ধ রেখেছেন বলে দাবি করা হয়েছে।
বাদী পক্ষের অভিযোগ, এ ঘটনায় তানজিন তিশা প্রতারণা ও বিশ্বাসভঙ্গ করেছেন।




Users Today : 75
Users Yesterday : 133
Users Last 7 days : 897
Users Last 30 days : 4950
Users This Month : 337
Users This Year : 13824
Total Users : 535144
Views Today : 130
Views Yesterday : 191
Views Last 7 days : 1437
Views Last 30 days : 7556
Views This Month : 521
Views This Year : 22404
Total views : 812519
Who's Online : 0