১২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

হবিগঞ্জে জুমার নামাজরত মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যা

শেরপুর নিউজ ডেস্ক:

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় জুমার নামাজ চলাকালে এক মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও নতুন জামে মসজিদে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ইমরুল মিয়া (৪০)। তিনি ওই গ্রামের মো. সুনাহর মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার স্থানীয় মসজিদে জুমার নামাজ আদায় করছিলেন ইমরুল। একপর্যায়ে একই গ্রামের আতিক মিয়ার ছেলে রাসেল মিয়া (২২) হঠাৎ ধারালো চাকু নিয়ে তার ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন ইমরুল। পরে উপস্থিত মুসল্লিরা নামাজ থামিয়ে ইমরুলকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা এ ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানান, নামাজের সময় মসজিদের ভেতর এমন ন্যক্কারজনক ঘটনা তারা জীবনেও দেখেননি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, ‘ওই এলাকার জাবেদ নামের একজনকে হত্যাকাণ্ডের জেরে ইমরুলকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি।

তবে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।’

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে জুমার নামাজরত মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যা

Update Time : ০৭:৪৩:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫