Bogura Sherpur Online News Paper

খেলাধুলা

রান ব্যবধানে জয়ের বিশ্বরেকর্ড ইংল্যান্ডের

শেরপুর নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষেও ঠিক একই কাজ করেছিল দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করার পর শেষ ম্যাচে এসে বড় ব্যবধানে ধরাশায়ী হলো। ৪৩১ রানের জবাবে অলআউট হয়েছিল ১৫৫ রানে। হেরেছিল ২৭৬ রানের ব্যবধানে।

কিন্তু এবার সাউদাম্পটনে যা হলো, তা তো রীতিমত বিশ্বরেকর্ড। এবারও ইংল্যান্ডের মাটিতে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছিল প্রোটিয়ারা। শেষ ম্যাচে এসে ইংল্যান্ডের করা ৪১৪ রানের বিশাল স্কোরের জবাবে অলআউট হলো মাত্র ৭২ রানে। ফলে ৩৪২ রানের বিশাল ব্যবধানে ইংল্যান্ডের কাছে হারের লজ্জায় পড়লো দক্ষিণ আফ্রিকা।

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে রানের ব্যবধানে এত বড় জয় এর আগে আর কোনো দল পায়নি। যেটা পেলো এবার ইংল্যান্ড। এর আগে ওয়ানডের ইতিহাসে সবচেয়ে বড় জয় ছিল ভারতের। ২০২৩ সালে শ্রীলঙ্কাকে তারা হারিয়েছিল ৩১৭ রানের ব্যবধানে। এবার দক্ষিণ আফ্রিকাকে ৩৪২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্ব রেকর্ডই গড়লো ইংল্যান্ড।

সাউদাম্পটনের রোজ বোল স্টেডিয়ামে ৪১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০.৫ ওভারে মাত্র ৭২ রান করে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ইংলিশ প্রেসার জোফরা আরচার, ব্রাইডন কার্স এবং স্পিনার আদিল রশিদের ঘূর্ণিতেই দিশেহারা হয়ে উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। আরচার ৯ ওভারে নেন ৪ উইকেট। আদিল রশিদ নেন ৩ উইকেট এবং ব্রাইডন কার্স নেন ২ উইকেট।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us