শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সাবেক সংগঠক শ্যামলী সুলতানা জেদনীর সঙ্গে বাগদান সেরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তাদের বাগদান সম্পন্ন হয়। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বাগদানের বিষয়টি নিশ্চিত করেন হান্নান মাসউদ।
জানা গেছে, পারিবারিক ভাবে স্বল্প পরিসরে তাদের এই বাগদান সম্পন্ন হয়েছে।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারী জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়কদের ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগ করেন শ্যামলী সুলতানা জেদনী। তিনি সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ‘সংগঠক’ পদে ছিলেন।
হান্নান মাসউদ শুক্রবার সৌদি আরবে গেছেন। সেখানে এক সপ্তাহের বেশি অবস্থান করবেন। পরে পবিত্র ওমরা করবেন এবং দলীয় কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।



Users Today : 106
Users Yesterday : 133
Users Last 7 days : 928
Users Last 30 days : 4981
Users This Month : 368
Users This Year : 13855
Total Users : 535175
Views Today : 189
Views Yesterday : 191
Views Last 7 days : 1496
Views Last 30 days : 7615
Views This Month : 580
Views This Year : 22463
Total views : 812578
Who's Online : 1