শেরপুর নিউজ ডেস্ক:
বাংলাদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক। সোমবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৫৯তম অধিবেশনের শুরুতে বৈশ্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেওয়ার সময় তিনি তাঁর উদ্বেগের কথা জানান।
ভলকার টুর্ক জাতিসংঘের মানবাধিকার দপ্তরেরও প্রধান। বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, ‘আলোচনার মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলো এগিয়ে যাচ্ছে।
এ ব্যাপারে আমি উৎসাহিত বোধ করছি। অন্তর্ভুক্তিমূলক ও অবাধ নির্বাচনের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সংস্কারের ক্ষেত্রে অর্থবহ অগ্রগতির জন্য আমি আহ্বান জানাই।’
ভলকার টুর্ক বলেন, ‘তবে রাজনৈতিক দল ও সংগঠন এবং এ সংক্রান্ত সব কর্মকাণ্ড নিষিদ্ধের সুযোগ সৃষ্টি করে সম্প্রতি যে আইনি পরিবর্তন আনা হয়েছে সে ব্যাপারে আমি উদ্বিগ্ন। এটি (এই বিধান) সংগঠন করা, সমবেত হওয়া ও মত প্রকাশের স্বাধীনতাকে অন্যায্যভাবে সীমিত করবে।
বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের অফিস খোলার প্রত্যাশার বিষয়েও ইঙ্গিত দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের প্রধান। তিনি বলেন, ‘শিগগিরই আমাদের উপস্থিতি বিস্তৃত করার ব্যাপারে সমঝোতায় পৌঁছানোর ব্যাপারে আমার দপ্তর আশাবাদী।’
উল্লেখ্য, গত বছরের জুলাই-আগস্টে বাংলাদেশে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সোচ্চার ছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক। গত বছরের ৫ আগস্ট প্রবল গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।
এরপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের তদন্তের প্রস্তুতি বিষয়ে আলোচনা করতে গত বছরের ২৯ ও ৩০ অক্টোবর তিনি বাংলাদেশ সফর করেন। পরবর্তী সময়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের গঠন করা তদন্তদল বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের তথ্য-প্রমাণ অনুসন্ধান করে।
তদন্ত শেষে হাইকমিশনার ভলকার টুর্কসহ তদন্তদল গত ১২ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন ও সুপারিশ প্রকাশ করে। সেই তদন্ত প্রতিবেদনে বাংলাদেশ গত বছরের জুলাই- আগস্টে ধারাবাহিকভাবে ব্যাপক মাত্রায় মানবাধিকার লঙ্ঘন ও তৎকালীন সরকারের মদদে পরিকল্পিত হত্যাকাণ্ডের তথ্য উপস্থাপন করে। জাতিসংঘের ওই প্রতিবেদনে অপরাধের জবাবদিহির ওপর জোর দেওয়া হয়।
তবে রাজনৈতিক দল নিষিদ্ধ করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয় ওই প্রতিবেদনে।



Users Today : 106
Users Yesterday : 133
Users Last 7 days : 928
Users Last 30 days : 4981
Users This Month : 368
Users This Year : 13855
Total Users : 535175
Views Today : 191
Views Yesterday : 191
Views Last 7 days : 1498
Views Last 30 days : 7617
Views This Month : 582
Views This Year : 22465
Total views : 812580
Who's Online : 1