শেরপুর নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাপানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। মঙ্গলবার (২৭ মে) রাত সোয়া ২টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
ক্যাথে প্যাসিফিকের ফ্লাইটে তিনি হংকং হয়ে টোকিওতে পৌঁছাবেন। সেখানে ৩০তম নিক্কেই ফোরাম ফিউচার অফ এশিয়াতে অংশগ্রহণ করবেন তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা গেছে, ২৮ মে টোকিওর স্থানীয় সময় দুপুর আড়াইটায় নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সেখানে জাপানের রাষ্ট্রাচার প্রধান এবং দেশটির সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাবেন।
২৮ মে বিকেল ৫টায় জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি টারোআসো প্রধান উপদেষ্টার সঙ্গে তার আবাসস্থলে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এরপর নিপ্পন ফাউন্ডেশনের সভাপতি ইয়োহেই সাসাকাওয়া আয়োজিত একটি নৈশভোজে অংশগ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। নৈশভোজ শেষে জাপানের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে একটি মিথস্ক্রিয় বৈঠক করবেন।
২৯ মে সকালে নিক্কেই ফোরাম শুরুর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে নিক্কেইর উচ্চপদস্থ কর্মকর্তারা সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর সকাল ৯টায় ফোরামে অংশগ্রহণ করে উদ্বোধনী প্লেনারি সেশনে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা।
নিক্কেই ফোরামের মহাসচিব ছাড়াও লাওস ও পালাউয়ের রাষ্ট্রপতি, জাপান ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী, ভিয়েতনাম এবং সিঙ্গাপুরের উপপ্রধানমন্ত্রী, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী, নীতিনির্ধারক, গবেষক, বুদ্ধিজীবী ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা ফোরামে অংশগ্রহণ করবেন।
এরপর প্রধান উপদেষ্টা জাপানের স্বনামধন্য মিডিয়া সংস্থা নিক্কেই মিডিয়া, আসাহি টিভি এবং নিপ্পন টিভিকে সাক্ষাতকার দেবেন। যেখানে বাংলাদেশ এবং জাপানের মধ্যকার বহুমাত্রিক সম্পর্কের নানা দিক এবং ভবিষ্যৎ রূপরেখা প্রণয়নে এবং সমসাময়িক বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থান উঠে আসবে।
দুপুরে বাংলাদেশ দূতাবাস আয়োজিত একটি মানবসম্পদ উন্নয়ন সেমিনারে অংশগ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। প্রায় ৩০০ এর অধিক অংশগ্রহণকারী এই সেমিনারে উপস্থিত থাকবেন।
বিকেলে জাইকা সভাপতি ড. তানাকা আকি হিকো প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সাক্ষাতকালে বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রযাত্রায় জাইকার সহযোগিতা এবং বর্তমানে জাইকার অর্থায়নে চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হবে।



Users Today : 107
Users Yesterday : 133
Users Last 7 days : 929
Users Last 30 days : 4982
Users This Month : 369
Users This Year : 13856
Total Users : 535176
Views Today : 192
Views Yesterday : 191
Views Last 7 days : 1499
Views Last 30 days : 7618
Views This Month : 583
Views This Year : 22466
Total views : 812581
Who's Online : 1