শেরপুর নিউজ ডেস্ক: সমাবেশের নামে নাশকতার পরিকল্পনা ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে সৈনিক (বরখাস্ত) মো. নাইমুল ইসলামকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার খিলক্ষেতের বটতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আইএসপিআর জানায়, সৈনিক (বরখাস্ত) মো. নাইমুল ইসলাম গত ৫ আগস্টের পর থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কতিপয় অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনা সদস্যদের সঙ্গে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্য প্রদানসহ বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় তিনি আগামী ১৮ মে ঢাকা সেনানিবাসের প্রবেশপথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত বিভিন্ন উসকানিমূলক প্রচারণা চালিয়ে আসছিলেন।
আইএসপিআর জানায়, এ ধরনের শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ড থেকে নিবৃত্ত করার লক্ষ্যে সেনাবাহিনীর একটি প্রতিনিধিদল শনিবার আনুমানিক দুপুর ২টায় খিলক্ষেতের বটতলা বাজার এলাকায় তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে সৈনিক (বরখাস্ত) নাইমুল তার কিছু সহযোগীসহ উপস্থিত একজন সেনা সদস্যদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালান।তাৎক্ষণিকভাবে নিকটস্থ সেনা ক্যাম্প থেকে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে নাইমুল ও তার দুই সহযোগীকে আটক করে।
উল্লেখ্য- নাইমুলকে স্ত্রীর কাছে যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং বিভিন্ন সামরিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
এই বরখাস্ত হওয়া সেনা সদস্যের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় আইএসপিআর।

Users Today : 115
Users Yesterday : 133
Users Last 7 days : 937
Users Last 30 days : 4990
Users This Month : 377
Users This Year : 13864
Total Users : 535184
Views Today : 214
Views Yesterday : 191
Views Last 7 days : 1521
Views Last 30 days : 7640
Views This Month : 605
Views This Year : 22488
Total views : 812603
Who's Online : 0