০১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে তলব

শেরপুর নিউজ ডেস্ক:

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার রায়কে ঘিরে বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ৮ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যাখ্যার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। এসময় আদালত বলেন, আদালত রাষ্ট্রের অংশ। ফজলুর রহমানের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল।এর আগে, গত বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে অভিযোগ করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। অভিযোগে বলা হয়, একটি টকশোতে ফজলুর রহমান বলেছেন এই কোর্টের গঠনপ্রক্রিয়া বলে, এই কোর্টে বিচার হইতে পারে না। এই কোর্টে যারা বিচার করছেন, আমার ধারণা এদের মধ্যে ভেতরে একটা কথা আছে। ফজলুর রহমান একটি বেসরকরি একটি চ্যানেলের মুক্তবাক অনুষ্ঠানে ‘এই ট্রাইব্যুনালের বিচার মানি না’ শীর্ষক মন্তব্য করেছিলেন।

এদিকে বিভিন্ন মন্তব্যের জেরে গত ২৬ আগস্ট তিন মাসের জন্য ফজলুর রহমানের দলীয় সব পদ স্থগিত করে বিএনপি। পদ স্থগিত থাকা অবস্থায় কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসন থেকে প্রাথমিকভাবে ফজলুর রহমানকে মনোনয় দেয় বিএনপি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে তলব

Update Time : ০৬:৩৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫