০৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

নতুন জটিলতায় বন্ধ জাহ্নবীর ‘পেদ্দি’র শুটিং

বার বার অঘটন ঘটা দক্ষিণী সুপারস্টার রাম চরণ ও বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পেদ্দি’র শুটিং আবারও বন্ধ। আইটেম গানের নায়িকা নির্বাচন নিয়ে খোদ নির্মাতাদের সঙ্গেই মতবিরোধে জড়িয়েছেন এই তারকা আর তাতেই মাঝপথে আটকে গেছে সিনেমার কাজ।

বর্তমানে সিনেমাটির শুটিং সাময়িকভাবে বন্ধ রয়েছে। ব্যক্তিগত কারণে রাম চরণ এক সপ্তাহের ছুটিতে আছেন এবং এই ফাঁকে নির্মাতারা কাস্টিং সমস্যা সমাধানের চেষ্টা করছেন। পরিচালক জানিয়েছেন বাকি অংশের কাজ শেষ করতে আরও প্রায় ১০ দিন লাগবে। ফলে আগামী ৩০ এপ্রিল সিনেমাটির মুক্তি নিয়ে ঘোর অনিশ্চয়তা দেখা দিয়েছে। সব কাজ শেষ না হওয়া পর্যন্ত নতুন করে মুক্তির তারিখ ঘোষণা করা হবে না বলেও জানা গেছে।

পরিচালক বুচি বাবু সানার এই সিনেমার ‘চিকিরি চিকিরি’ ও ‘রাই রাই রা রা’ গান দুটি ইতিমধ্যেই দর্শকপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে। গত ২৬ মার্চ বড় পরিসরে সিনেমাটি মুক্তির কথা থাকলেও নানা জটিলতায় তা পিছিয়ে ৩০ এপ্রিল করা হয়।

‘আগামী জুলাই থেকে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু’‘আগামী জুলাই থেকে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু’
শুটিং প্রায় শেষের দিকে থাকলেও আটকে গেছে একটি আইটেম গান ও কিছু প্যাচওয়ার্কের কাজ। জানা গেছে আইটেম গানের অভিনেত্রী নির্বাচন নিয়ে রাম চরণ ও নির্মাতাদের মাঝে রীতিমতো মতবিরোধ চলছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নতুন জটিলতায় বন্ধ জাহ্নবীর ‘পেদ্দি’র শুটিং

Update Time : ০৭:১০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬