০১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

অভিনেত্রী বন্যা মির্জার বাবা মারা গেছেন

ছোটপর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জার বাবা মির্জা ফারুক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন নাট্যকার মাসুম রেজা।

তিনি জানান, রাজধানীর নিজ বাসাতেই তিনি (মির্জা ফারুখ) আজ (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। কখন কোথায় তাকে সমাহিত করা হবে তা পরিবারের পক্ষ থেকে এখনো জানানো হয়নি।

বর্তমানে বন্যা মির্জা যুক্তরাষ্ট্রে একটি করপোরেট প্রতিষ্ঠানে চাকরিও করছেন। পারিবারিক সূত্রে জানা যায়, মির্জা ফারুক ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং পরিবার পরিকল্পনা পরিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, স্বজন এবং ভক্তরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন।

বন্যা মির্জা ছোটপর্দায় অভিনয়ের মাধ্যমে এক সময় দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। টিভিতে প্রচারিত ‘রঙের মানুষ’ ও ‘ভবের হাট’সহ বেশ কিছু দর্শকপ্রিয় ধারাবাহিক ও একক নাটক দিয়ে আলোচনায় এসেছিলেন বন্যা মির্জা। পাঁচটি সিনেমায়ও তাকে দেখা গেছে। সেগুলো হলো- ‘হেডমাস্টার’, ‘শরৎ ৭১’, ‘রাবেয়া’, ‘খ-চিত্র ৭১’ এবং ‘পিতা’।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

অভিনেত্রী বন্যা মির্জার বাবা মারা গেছেন

Update Time : ০৩:১৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬