এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া শহরে হ্যাভেন ৮৭ এর সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে গরিব, অসহায় ও দুঃস্থ ৩০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) বগুড়া শহরের বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের আগে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সহ-সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্যাভেন ৮৭ সোশ্যাল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও সাংবাদিক মো. আমিনুল ইসলাম।
প্রচার সম্পাদক সালমা খাতুনের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য হুমায়রা ফারজানা এবং কোষাধ্যক্ষ সেলিনা খাতুন।
প্রধান অতিথির বক্তব্যে মো. আমিনুল ইসলাম বলেন, “আমাদের কার্যপরিধি আপাতত বগুড়া জেলার মধ্যেই সীমাবদ্ধ। আগামীতেও আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব, ইনশাল্লাহ।”
তিনি আরও বলেন, “আমি আগেও গরিব ও দুঃখী মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন।”
এ সময় সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 

























