বগুড়া-নওগাঁ মহাসড়কের দুপচাঁচিয়া উপজেলা সদরের তিশিগাড়ী বাঁক মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। এতে অকালেই ঝরে যাচ্ছে অনেক প্রাণ। গত শুক্রবার রাত সাড়ে ৮ টায় দুঘর্টনায় মোটরসাইকেল আরোহীর স্ত্রী শিক্ষিকা জয়া রানী (৩০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এঘটনায় তার ব্যাংকার স্বামী মোটরসাইকেল চালক বাবলা দাস (৩১) গুরুতর আহত হয়েছে।
উপজেলা সদর থেকে প্রায় ১ কিলোমিটার পশ্চিমে বগুড়া-নওগাঁ মহাসড়কে এই তিশিগাড়ী বাঁকটি অবস্থিত। এই বাঁকটি স্থানীয় বাসিন্দাসহ এলাকাবাসির চরম আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। সড়কটির বাঁকে উচ্চ গতিতে আসা যানবাহনের চালকরা মোড় ঘোরার আগ পর্যন্ত সামনের রাস্তা দেখতে পায় না।
শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮ টায় ব্যাংকার দম্পত্তি শিবগঞ্জ উপজেলার কিচকের বেলাই গ্রামের বাবলা দাস ও তার স্ত্রী শিক্ষিকা জয়া রানী মোটরসাইকেল যোগে রাজশাহী থেকে শিবগঞ্জ ফেরার পথে উক্ত স্থানে পৌছিঁলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
শিক্ষিকা জয়া রানী রাস্তার উপর পড়ে যায়। এসময় একটি অজ্ঞাতনামা বাস তার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যায়। মোটরসাইকেল চালক ব্যাংকার বাবলা দাস রাস্তার অপর পাশে পরে গুরুতর আহত হয়। থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, এ সংক্রান্তে দুর্ঘটনায় নিহত শিক্ষিকার বাবা অমল চন্দ্র মদক পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই মর্মে লিখিত দিয়েছেন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 












