০৬:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন আয়োজন নেতাকর্মীদের এক অকৃত্রিম মিলনমেলায় পরিণত হয়। জেলার ২৫টি ইউনিটের হাজার হাজার নেতাকর্মী তাদের প্রাণের সংগঠনের জন্মদিনে আবেগ ও ভালোবাসার ডালা উজাড় করে দিয়ে বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন।বাংলাদেশ সংবাদ

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে বগুড়া শহরের মোহাম্মদ আলী হাসপাতাল চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত নেতাকর্মীদের পদচারণায় ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর; রাজপথ যেন এক মোহময় জনসমূদ্রে রূপ নেয়।

র‍্যালির পূর্বে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু হাসান।মানচিত্র দেখুন

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা বলেন, ৪৮ বছর আগে বাংলাদেশের ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক, মহান স্বাধীনতার ঘোষক ও বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আলোকবর্তিকা প্রজ্বলিত করেছিলেন, তাঁর উত্তরসূরি হিসেবে আজ যুবদল গণমানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাসহ গণতন্ত্রের ভিত্তি ফিরিয়ে আনার আন্দোলনে বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ভ্যানগার্ড হিসেবে বগুড়া জেলা যুবদল সর্বদা আপসহীন ভূমিকা পালন করেছে। এই মুক্তি সংগ্রামে সংগঠনটির অসংখ্য নেতাকর্মী রক্ত ও জীবনের বিনিময়ে ইতিহাস রচনা করেছেন।সরকারি সেবা

প্রধান অতিথি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র নস্যাৎ করতে চায়, তারা নানা চক্রান্তের হুমকি দিচ্ছে। কিন্তু মনে রাখবেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান কখনো রক্তচক্ষুকে ভয় পাননি। কোনো হুমকি-ধমকিতে লাভ নেই। যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালান, তবে রাজপথে দাঁতভাঙা জবাব দিতে জাতীয়তাবাদী যুবদলের প্রতিটি কর্মী প্রস্তুত রয়েছে। দেশ গঠনে উৎপাদন, উন্নয়ন ও জনকল্যাণের যে রাজনীতি প্রধানমন্ত্রী শুরু করেছেন, তা সফল করতে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

বগুড়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার দায়ে দুই যুবকের জেল ও জরিমানা

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Update Time : ০৫:২২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬