০৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বগুড়ায় হ্যাভেন ৮৭ সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

‎এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ   বগুড়া শহরে হ্যাভেন ৮৭ এর সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে গরিব, অসহায় ও দুঃস্থ ৩০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

‎রোববার (১১ জানুয়ারি) বগুড়া শহরের বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।  শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের আগে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎সংগঠনের সহ-সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্যাভেন ৮৭ সোশ্যাল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও সাংবাদিক মো. আমিনুল ইসলাম।

‎প্রচার সম্পাদক সালমা খাতুনের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য হুমায়রা ফারজানা এবং কোষাধ্যক্ষ সেলিনা খাতুন।

‎প্রধান অতিথির বক্তব্যে মো. আমিনুল ইসলাম বলেন, “আমাদের কার্যপরিধি আপাতত বগুড়া জেলার মধ্যেই সীমাবদ্ধ। আগামীতেও আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব, ইনশাল্লাহ।”

‎তিনি আরও বলেন, “আমি আগেও গরিব ও দুঃখী মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন।”

‎এ সময় সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় হ্যাভেন ৮৭ সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Update Time : ০৬:৪৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬