১১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

ধুনটে ১৫ বছর পর ছাত্রদলের প্রাণবন্ত সম্মেলন অনুষ্ঠিত

‎এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ  বগুড়ার ধুনট উপজেলায় দীর্ঘ ১৫ বছর পর ছাত্রদলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৫টায় ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এই সম্মেলন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

‎সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি মো. হাবিবুর রশিদ সন্ধান সরকার। অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম.আর. হাসান পলাশ।

‎জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে সম্মেলনস্থল ছিল প্রাণবন্ত ও উদ্দীপনায় পরিপূর্ণ। ধুনট উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী হিসেবে বক্তব্য দেন জিন্নাহুর রহমান রাকিব, আশিকুল কবির তালুকদার, মিশুক বাবু, সম্রাট তালুকদার, বদিউজ্জামান তমাল ও আলম। তারা সবাই ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

‎সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের ১নং সহ-সভাপতি মাসুদ রানা, সিনিয়র সহ-সভাপতি আসাদুল ইসলাম আসাদ, মামদুর রহমান সানজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু আশা রকিব, সহ-সভাপতি আনোয়ার হোসেন, আহসান হাবীব, জিয়াউর হক মিথুন, যুগ্ম সহ-সম্পাদক মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সামস ইসলাম সাগর, দপ্তর সম্পাদক সোহান মিয়া, সহ-দপ্তর সম্পাদক ফারহান সাদিক, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক আজিজুল ইসলাম শাকিল, সরকারি কলেজের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা ও শহর শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর রনি।

‎বক্তারা বলেন, “ছাত্রদল সবসময় দেশের গণতান্ত্রিক আন্দোলনে অগ্রভাগে থেকে শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করেছে। আগামী দিনে নতুন প্রজন্মকে সঠিক নেতৃত্বের পথে এগিয়ে নিতে ছাত্রদলকেই দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।”

‎সম্মেলনে প্রার্থী ধুনট উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল মামুন, জিয়াউর রহমান জিয়া, রবিউল ইসলাম রতন, মিনু, আতিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বিপ্লবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎এই সম্মেলনের মাধ্যমে ধুনট উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে পড়ে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ধুনটে ১৫ বছর পর ছাত্রদলের প্রাণবন্ত সম্মেলন অনুষ্ঠিত

Update Time : ০৬:৪৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫