০৯:০১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

ধুনটে বীর মুক্তিযোদ্ধাদের ‘স্মৃতিচারণমূলক’ অনুষ্ঠান

বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের ছাতিয়ানী দক্ষিণপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে স্মৃতিচারণমূলক এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওই এলাকার বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ‘স্মৃতিচারণমূলক অনুষ্ঠান-২০২৬’ শীর্ষক ব্যানারে এই আয়োজন করা হয়।

তবে অনুষ্ঠানে ২৬ জন বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে এই আয়োজন করা হলেও বিভিন্ন কারণে সবাই উপস্থিত হতে পারেননি। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুদ্ধকালীন সেকশন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী আজহার শেখ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানের মূল পর্বে উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। তাঁরা একাত্তরের যুদ্ধকালীন অভিজ্ঞতা, প্রতিকূল পরিস্থিতি, দেশপ্রেম এবং স্বাধীনতা অর্জনে মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও অবদানের কথা তুলে ধরেন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রামে মুক্তিযোদ্ধাদের সাহসিকতা ও আত্মত্যাগ জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রয়েছে। মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ সাক্ষীদের অভিজ্ঞতা সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে সেই ইতিহাস তুলে ধরার লক্ষ্যেই এ ধরনের স্মৃতিচারণমূলক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা হলেন ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের আলী আজহার শেখ, উজালশিং গ্রামের আজিজুর রহমান, শেরপুর উপজেলার জয়নগর গ্রামের আলহাজ মোজাম্মেল হক, আজহারুল ইসলাম, আলহাজ আজহার আলী ভূঁইয়া, উজাল শিং গ্রামের আলহাজ জহুরুল ইসলাম, অধীর চন্দ্র সাহা, রণজিৎ কুমার সাহা, রান্ডিলা গ্রামের আব্দুর রহিম মিয়া, বিলচপিড়ী গ্রামের ফেরদৌস আলী, রুহুল আমিন শেখ, ছাতিয়ানী গ্রামের আসমত আলী শেখ, পীরহাটি গ্রামের আব্বাস আলী শেখ, প্রতাপ খাদুলী আব্দুর রাজ্জাক সরকার, বানিয়াগাঁতী গ্রামের আজহার আলী সরকার, গোবিন্দপুর গ্রামের রায়হান আলী মুন্সি, রান্ডিলা গ্রামের নজরুল ইসলাম, এবং সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার কয়ড়া গ্রামের আব্দুল আজিজ ও শলির চর গ্রামের নুরুল আমিন।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণ, তাঁদের অভিজ্ঞতা সংরক্ষণ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে এ আয়োজনের তাৎপর্য তুলে ধরা হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

About Author Information

ধুনটে বীর মুক্তিযোদ্ধাদের ‘স্মৃতিচারণমূলক’ অনুষ্ঠান

Update Time : ০৭:৩০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬