এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলায় দীর্ঘ ১৫ বছর পর ছাত্রদলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৫টায় ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এই সম্মেলন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি মো. হাবিবুর রশিদ সন্ধান সরকার। অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম.আর. হাসান পলাশ।
জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে সম্মেলনস্থল ছিল প্রাণবন্ত ও উদ্দীপনায় পরিপূর্ণ। ধুনট উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী হিসেবে বক্তব্য দেন জিন্নাহুর রহমান রাকিব, আশিকুল কবির তালুকদার, মিশুক বাবু, সম্রাট তালুকদার, বদিউজ্জামান তমাল ও আলম। তারা সবাই ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের ১নং সহ-সভাপতি মাসুদ রানা, সিনিয়র সহ-সভাপতি আসাদুল ইসলাম আসাদ, মামদুর রহমান সানজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু আশা রকিব, সহ-সভাপতি আনোয়ার হোসেন, আহসান হাবীব, জিয়াউর হক মিথুন, যুগ্ম সহ-সম্পাদক মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সামস ইসলাম সাগর, দপ্তর সম্পাদক সোহান মিয়া, সহ-দপ্তর সম্পাদক ফারহান সাদিক, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক আজিজুল ইসলাম শাকিল, সরকারি কলেজের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা ও শহর শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর রনি।
বক্তারা বলেন, “ছাত্রদল সবসময় দেশের গণতান্ত্রিক আন্দোলনে অগ্রভাগে থেকে শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করেছে। আগামী দিনে নতুন প্রজন্মকে সঠিক নেতৃত্বের পথে এগিয়ে নিতে ছাত্রদলকেই দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।”
সম্মেলনে প্রার্থী ধুনট উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল মামুন, জিয়াউর রহমান জিয়া, রবিউল ইসলাম রতন, মিনু, আতিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বিপ্লবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সম্মেলনের মাধ্যমে ধুনট উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে পড়ে।


Users Today : 110
Users Yesterday : 133
Users Last 7 days : 932
Users Last 30 days : 4985
Users This Month : 372
Users This Year : 13859
Total Users : 535179
Views Today : 201
Views Yesterday : 191
Views Last 7 days : 1508
Views Last 30 days : 7627
Views This Month : 592
Views This Year : 22475
Total views : 812590
Who's Online : 0